ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • পশুর হাটের ইজারাদারকে ১০ লাখ টাকা জরিমানা

    পশুর হাটের ইজারাদারকে ১০ লাখ টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মেনে হাট পরিচালনার দায়ে গাবতলী পশুর হাটের ইজারাদারকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

    আজ সোমবার (১৯ জুলাই) হাটের সার্বিক চিত্র পরিদর্শন করতে যান উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। পরে অনিয়ম পাওয়ায় মেয়র আতিকের উপস্থিতিতে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট এই জরিমানা করেন।

    মেয়র মো. আতিকুল ইসলামের এপিএস ফরিদ আহমেদ জানান, স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় হাট কর্তৃপক্ষকে এই জরিমানা করা হয়। পাশাপাশি এক ঘণ্টা হাসিল কার্যক্রম বন্ধ রাখা হয়।

    এর আগে, এক আলোচনা সভায় কোরবানির পশুর হাটে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বাজার সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দিয়েছিলেন মেয়র।

    চুক্তি ও শর্ত অনুযায়ী হাট ইজারা দেয়া হয়েছে, সেসব শর্ত যথাযথ পরিপালন হচ্ছে কিনা তা পরিদর্শন করেন মেয়র। এসময় যারা মাস্ক ছাড়া হাটে প্রবেশ করেছেন তাদের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি। মাস্কবিহীন অনেক ব্যবসায়ীকে তিনি মাস্ক পরিয়ে দেন।

    মেয়র আতিক বলেন, করোনা পরিস্থিতিতে কেন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এটি একটি প্রশ্ন। সবাইকে অনুরোধ করব স্বাস্থ্যবিধি মেনে যেন হাট পরিচালনা করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ