ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু সৌদি আরবে মারা গেছেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত অর্ধশতাধিক দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ পটুয়াখালীতে বসত বাড়ি থেকে কালনাগিনী উদ্ধার  স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি
  • মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা

    মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে মক্কার পবিত্র কাবা শরীফ ও মদিনা মসজিদে নববীতে।

    করোনাভাইরাসের মধ্যেও ঈদ আনন্দের কোনো কমতি নেই। স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবের প্রতিটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পশু কোরবানি দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন স্থানীয় এবং প্রবাসীরা।

    এ ছাড়া হজব্রত পালন করতে আসা হাজিরা মুজদালিফা ময়দানে ফজরের নামাজ আদায় করে মিনায় পৌঁছে প্রথম দিন বড় শয়তানকে সাতটি কংকর নিক্ষেপ করছেন। এভাবে আরো তিন দিন মিনায় অবস্থান করে পর্যায়ক্রমে তিনটি শয়তানকে কংকর নিক্ষেপ করবেন হাজিরা।

    সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হক, কাউন্সিলর হজ জহিরুল ইসলাম, কাউন্সিলর (শ্রম) মো. আমিনুল ইসলামসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এ বছর হজ পালন করেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ