ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • কসাই ছদ্মবেশে ছিনতাই!

    কসাই ছদ্মবেশে ছিনতাই!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে কসাই সেজে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চট্টগ্রামের তালিকাভুক্ত ছিনতাইকারী মো. শেখ ফরিদকে (২২) গ্রেফতার করেছেন পুলিশ। সোমবার (১৯ জুলাই) রাতে নগরীর আগ্রাবাদ মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। 

    এ সময় তার কাছ থেকে ২টি ছুরি ও গরুর মাংস কাটার গাছের গুড়ি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে নগরীর বিভিন্ন থানায় ৫ টি মামলা রয়েছে। 

    মঙ্গলবার (২০ জুলাই) ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ফরিদ সিএমপির চিহ্নিত ও তালিকাভুক্ত ছিনতাইকারী। তিনি মাস দুয়েক আগেও ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। জেল থেকে ছাড়া পান মাত্র সপ্তাহ খানেক আগে। এরপরই ছিনতাইয়ের নতুন কৌশল নেন। 


    প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ জানান, কোরবানি উপলক্ষে কসাই ঘোরাফেরা করে। তাদের কাছে ছুরিও থাকে। তাই তাদের ছদ্মবেশ নিলে সহজেই ছুরি নিয়ে চলাফেরা করতে পারবেন। আবার তারও কারও কাছে যেতে হবে না। সবাই তার কাছে আসবে। এই চিন্তা থেকেই তিনি এই বেশ ধারণ করেন। গতকাল সোমবার বিকেলেও কসাই মনে করে এক ব্যক্তি তার কাছে গেলে তিনি ছিনতাইয়ের চেষ্টা করেন। কিন্তু টহল পুলিশ দেখে পালিয়ে যান। রাত সাড়ে ১০টায় তিনি একই কায়দায় আবারও আগ্রাবাদ এলাকায় বসেন। এ সময় টহল পুলিশ এলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

    ফরিদের বিরুদ্ধে চট্টগ্রামের ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ