ঢাকা শুক্রবার, ০৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • কন্টেইনারবাহী পরিবহনে বাড়ি ফিরছে মানুষ

     কন্টেইনারবাহী পরিবহনে বাড়ি ফিরছে মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। বৈরী আবহাওয়ায় ট্রাক, পিক-আপ, কন্টেইনারবাহী পরিবহনে পরিবার নিয়ে গ্রামের বাড়ির দিকে ছুটছেন তাঁরা। 

    আজ মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখা যায়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে রয়েছে কন্টেইনারবাহী পরিবহন। তাতে বাড়ি ফেরা নারী-পুরুষ ও ছোট শিশুরাও রয়েছে। রিমঝিম বৃষ্টিতে ভিজতে ভিজতে চলছেন গন্তব্যে। তারপরও রাস্তায় ধীরে ধীরে এগিয়ে চলছে গাড়ি। মাঝে মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছে।

    কন্টেইনারবাহী পরিবহনের যাত্রী মো. সাইফুল ইসলাম জানান, গাজীপুর থেকে জৈনা বাজার আসতেই সময় লেগেছে তিন ঘণ্টা। ময়মনসিংহ পৌঁছাতে কত সময় লাগবে সেটি বুঝতে পারছি না। 

    আরেক যাত্রী রেহেনা আক্তার বলেন, মা বাবার সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। সকাল থেকে কোন বাস না পেয়ে কন্টেইনারবাহী গাড়িতে উঠেছি। একই স্থানের ট্রাকের যাত্রী আনোয়ার হিমেল বলেন, কষ্ট হলেও বাড়ি যেতে হবে। গ্রামে মা বাবা ভাইবোন থাকে। তাছাড়া কোম্পানির চাকরি করি ঈদ ছাড়া ছুটি পায় না। 

    পিক-আপের চালক মতিউর রহমান বলেন, এ বছর রাস্তায় খুবই জ্যাম। এক ঘণ্টার রাস্তা চার ঘণ্টা সময় লাগছে।  
     
    মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল হোসেন বলেন, রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। তাছাড়া ঈদে যানবাহনের চাপ অনেক বেশি।    


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ