ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে হকার্স মার্কেটের উদ্বোধন বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন
  • উপচেপড়া ভিড়

    অধিকাংশ ব্যাংকে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি 

     অধিকাংশ ব্যাংকে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সাপ্তাহিক ২ দিন ছুটির পর ব্যাংক খুলেছে। লেনদেনের সময় কম হওয়ার কারণে ব্যাংকগুলোতে গ্রাহকের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। কিন্তু করোনাভাইরাস প্রতিরোধে অধিকাংশ ব্যাংকে মানা হচ্ছে না নিরাপদ শারীরিক দূরত্ব। রোববার  (১১ এপ্রিল)  রাজধানীর মতিঝিল, গুলশান এলাকার ব্যাংকগুলোতে এমন চিত্র দেখা গেছে।

    সংশ্লিষ্টরা বলছেন,  শুক্রবার ও শনিবার একটানা দুই দিনের ছুটিতে বন্ধ ছিলো ব্যাংক। তারপর করোনার সংক্রমণ রোধে ব্যাংকিং সময় (সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত) আড়াই ঘণ্টা করা হয়েছে। ১৪ এপ্রিল থেকে আসছে এক সপ্তাহের কঠোর লকডাউন। এসব কিছু মিলিয়ে গ্রাহকরা টাকা উত্তোলন ও জমা দিতে ভিড় করেছে ব্যাংকগুলোতে।
     
    রোববার সকালে মতিঝিলে সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় দেখা গেছে, স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। সব গ্রাহক মিলে ক্যাশ কাউন্টারের সামনে জড়ো হয়ে অপেক্ষা করছেন। সাধারণ লেনদেনকারীদের কাউন্টারগুলোতে মোটামুটি নিরাপদ শারীরিক দূরত্ব মেনে অপেক্ষা করা হলেও সঞ্চয়পত্র কেনা-বেচার কাউন্টারের সামনে জড়ো হয়ে দাঁড়িয়ে আছেন গ্রাহক।
     
    এদিকে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার সরকারি সিদ্ধান্তের কারণে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে ব্যাংকারদের। ব্যাংকাররা জানিয়েছেন লেনদেনের সময় কমানো হলেও গ্রাহক কমেনি। তাই যতক্ষণ গ্রাহক থাকে ততক্ষণ লেনদেন করতে হচ্ছে। 
     
    সাধারণ লেনদেনের পাশাপাশি সঞ্চয়পত্র ক্রয় ও সুদের টাকা তোলার জন্য লম্বা লাইন দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ সরকারি ব্যাংকের শাখাগুলোতে।
     
    রূপালী ব্যাংকের স্থানীয় শাখার মহাব্যবস্থাপক খান মোহাম্মদ ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যবিধির অংশ হিসেবে আমরা সব সময় গ্রাহককে শাখায় প্রবেশের আগে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার ব্যবস্থা রেখেছি। লেনদেনের জন্য নিরাপদ শারীরিক দূরত্ব মেনে অপেক্ষা করতে বলেছি।
     

    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ