ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • গৌরনদীতে গাছের সাথে ধাক্কা মোটরসাইকেলের, নিহত ২

    গৌরনদীতে গাছের সাথে ধাক্কা মোটরসাইকেলের, নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বাটাজোরের বাইচখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

    নিহতরা হলেন মোটরসাইকেল চালক হুসাইন ভূঁইয়া (২৫) এবং তার খালাতো ভাই আরোহী কামরুল হাসান (২৪)। তারা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা ঈদের ছুটিতে মোটরসাইকেলে নিজ বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ যাচ্ছিলেন। হুসাইন মির্জাগঞ্জ উপজেলার বাজিতা গ্রামের আব্দুল মতিন ভূঁইয়ার ছেলে এবং কামরুল একই উপজেলার পিপড়াখালি গ্রামের মৃত আব্দুর রহমান মাস্টারের ছেলে। 

    গৌরনদী হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট মাহাবুবুর রহমান বলেন, ঈদ উপলক্ষে দুই ভাই মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলো। বাটাজোর অতিক্রমকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে দুই জন ছিটকে পড়ে।
    স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ