ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • নগরীতে দুগ্ধ খামারিদের মাঝে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন বিতরণ

    নগরীতে দুগ্ধ খামারিদের মাঝে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের দুগ্ধ খামারীদের মাঝে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় নগরীর নবগ্রাম রোডের জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে খামারিদের হাতে এই মেশিন তুলে দেন বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক দীপক রঞ্জন রায়। 

    জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলমের সভাপতিত্বে মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালক দীপক রঞ্জন রায়। এ সময় অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসির উদ্দিন আহমেদ, ডা. মনমথ সাহা এবং বরিশাল ডেইরী ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

    অনুষ্ঠানে জানানো হয়, প্রতিদিন কমপক্ষে ১০০ লিটার দুধ উৎপাদনকারী ৮ জন খামারির মধ্যে জেলা প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প থেকে ৮টি মিল্ক ক্রিম সেপারেটর মেশিন দেয়া হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ