ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • দুই গ্রুপ শ্র‌মিক‌দের সংঘ‌র্ষের ঘটনার মামলায় দুই আসামীর জামিন

     দুই গ্রুপ শ্র‌মিক‌দের সংঘ‌র্ষের ঘটনার মামলায় দুই আসামীর জামিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব‌রিশাল নগ‌রীর রুপাতলী‌তে দুই গ্রুপ শ্র‌মিক‌দের সংঘ‌র্ষের ঘটনার মামলায় জামিন পেলেন সুলতান মাহামুদ ও শহিদুল ইসলাম টিটু । সোমবার (১৯ জুলাই) বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো.মাসুম বিল্লাহ এ আদেশ দেন । 

    জামিনের  বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবী মো.কামরুজ্জামান (জামাল) । তিনি বলেন কোতয়ালি মডেল থানায় রুপাতলী‌তে বাস শ্র‌মিক‌দের সংঘ‌র্ষের ঘটনার মামলায় সুলতান মাহামুদ ও শহিদুল ইসলাম টিটু জামিন আবেদন করে । অন্যদিকে জামিনের বিরোধীতা করে আদালতে বক্তব্য তুলে ধরে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানী শেষে আদালত দুই আসামীর জামিন মঞ্জুর করেন । 

    প্রসংগত ব‌রিশাল জেলা বাস, মি‌নিবাস, কোচ ও মাই‌ক্রোবাস শ্র‌মিক ইউ‌নিয়‌নের দু‌টি ক‌মি‌টি নতুনভা‌বে গ‌ঠিত হয়। এরপর থে‌কে দুই গ্রুপ শ্র‌মিক নেতা‌দের ম‌ধ্যে বি‌ভিন্ন সময় ছোটখা‌টো মারামা‌রি ও উ‌ত্তেজনার ঘটনা ঘ‌টে আস‌ছি‌লো । এরই ধারাবাহিকতায় বৃহষ্প‌তিবার (১৫ জুলাই) রুপাতলী‌তে দুই গ্রুপ শ্র‌মিক‌দের সংঘ‌র্ষের ঘটনা ঘটে । এ ঘটনায় ব‌রিশাল জেলা বাস, মি‌নিবাস, কোচ ও মাই‌ক্রোবাস শ্র‌মিক ইউ‌নিয়‌নের সাধারণ সম্পাদক শা‌হরিয়ার বাবু বাদী হয়ে ঐ দিন রাতে কোতয়ালি মডেল থানায় সুলতান মাহামুদকে প্রধান আসামী করে নামধারী ৮জন এবং অজ্ঞাতনামা আরো ৮/১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন । 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ