ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • কাউখালতে ভাসমান স্বাস্থ্যসেবায় জনমনে স্বস্তি

    কাউখালতে ভাসমান স্বাস্থ্যসেবায় জনমনে স্বস্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উপজেলার ইউনিয়নে ইউনিয়নে রোববার থেকে ঘুরে ঘুরে ফ্রি স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। করোনা নিয়ন্ত্রণে চিকিৎসাজনিত সমস্যা সমাধানে বাড়ি বাড়ি গিয়ে নৌপথে ফ্রি স্বাস্থ্যসেবা দিচ্ছে কাউখালীর এই স্বেচ্ছাসেবী সংস্থাটি।

    পিরোজপুরের কাউখালতে ভাসমান স্বাস্থ্যসেবা দেয়ার উদ্যোগ নিয়েছে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। করোনা নিয়ন্ত্রণে চিকিৎসাজনিত সমস্যা সমাধানে বাড়ি বাড়ি গিয়ে নৌপথে ফ্রি স্বাস্থ্যসেবা দিচ্ছে কাউখালীর এই স্বেচ্ছাসেবী সংস্থাটি।

    উপজেলার ইউনিয়নে ইউনিয়নে রোববার থেকে ঘুরে ঘুরে ফ্রি স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন তারা। ডায়াবেটিস ও প্রেশার পরীক্ষা করে অসুস্থদের চিকিৎসার জন্য বিভিন্ন পরামর্শ দেয়া হয়। এ ছাড়াও তাদের মধ্যে স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

    উদ্যোক্তা ও কাউখালী প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি লতিফ খসরু জানান, করোনা মহামারির কারণে পুরো পৃথিবী বিপদগ্রস্ত ও বিপন্ন। স্বল্প আয়ের মানুষের রোজগার বন্ধ। যোগাযোগ বিচ্ছিন্ন ওই আবাসনের হতদরিদ্র মানুষের আর্থিক সংকটের কারণে তারা চিৎিকসাসেবা নিতে পারে না। তাই তাদের বাড়ি বাড়ি গিয়ে এ স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ