ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ঈদের দিন সকালে পাওয়া গেলো বৃদ্ধের লাশ

    ঈদের দিন সকালে পাওয়া গেলো বৃদ্ধের লাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলের কালিশুরী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আড়াইনাও পাতিলাপাড়া সড়কের পাশ থেকে মোতালেব আকন (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বাউফল থানার পুলিশ বুধবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে। 

    স্থানীয়রা জানান, লাশের শরীরের বিভিন্ন অংশে ক্ষতের চিহ্ন রয়েছে। মোতালেব আকন ৪ ছেলে ও ২ মেয়ের জনক। লাশের পাশে একটি দা পাওয়া গেছে এবং রাস্তার দুই পাশে কয়েকটি কলা গাছ কাটা ছিল।

    নিহতের ছেলে আব্বাস আকন (৪০) জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার বাবা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হন। এরপর আর ঘরে ফিরে আসেননি। সকাল পৌনে ৭টার দিকে  স্থানীয় ইদ্রিস মোল্লা নামে এক ব্যক্তি রাস্তার পাশে তার লাশ পরে থাকতে দেখে তাদেরকে খবর দেন।

    নিহতের স্ত্রী সানিয়া বেগম (৫০) জানান, পূর্ব বিরোধের জের ধরে তার স্বামীকে কেউ খুন করতে পারেন।

    এ ব্যাপারে বাউফল থানার ওসি আল মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। এ ঘটনার  রহস্য উদঘাটনের চেষ্টা করছি।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ