ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • ঈদের পরদিনও ঢাকা ছাড়ছে মানুষ

    ঈদের পরদিনও ঢাকা ছাড়ছে মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের সংক্রমণ রোধে শুক্রবার সকাল ৬টা থেকেই আবার শুরু হচ্ছে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। এর আগে আজই গণপরিবহন চলাচলের শেষদিন। অথচ বৃহস্পতিবারও (২২ জুলাই) ঢাকা ছাড়ছেন মানুষ। আবার অনেকে গ্রামে ঈদ কাটিয়ে ঢাকায় ফিরছেন।

    ঈদের দ্বিতীয় দিন যারা ঢাকা ছাড়ছেন, তারা বলছেন—করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করায় তাদের কোনো কাজ নেই। ফলে গ্রামের বাড়িতে যাচ্ছেন। সপ্তাহখানেকের মধ্যেই আবার যেভাবেই হোক ঢাকায় ফেরার আশা নিয়ে গ্রামে যাচ্ছেন তারা।

    আর ঈদ কাটিয়ে ঢাকায় ফেরা যাত্রীরা বলছেন—বিধিনিষেধে অফিস বন্ধের কথা থাকলেও অনেক অফিসই খোলা থাকবে। আবার বিধিনিষেধ কয়েকদিন চলার পর হঠাৎ অফিস খুলে দিতে পারে, তাতে বিপদে পড়তে হতে পারে। এজন্য তারা ঢাকায় ফিরছেন। তবে আসার সময় তারা সড়কে কোনো ঝামেলায় পড়েননি।

    বৃহস্পতিবার (২২ জুলাই) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

    স্টেশনে প্রবেশপথে বলাকা কমিউটার, কর্ণফুলী, জামালপুর কমিউটার ট্রেনের কাউন্টারের সামনে দীর্ঘ লাইন দেখা যায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ