ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • ঈদ উপলক্ষে ঢাকা ছেড়েছেন ৯৪ লাখ মানুষ

    ঈদ উপলক্ষে ঢাকা ছেড়েছেন ৯৪ লাখ মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহা উপলক্ষে ১৫ থেকে ২১ জুলাই পর্যন্ত ৯৪ লাখ ৫৩ হাজার মানুষ ঢাকা ছেড়েছেন। ঢাকার বাইরে যাওয়া সিমের হিসাব দিয়ে এমনটি জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

    বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান। মন্ত্রী একটি পরিসংখ্যান তুলে ধরে সেখানে লিখেন, ‘১৫ থেকে ২১ জুলাই ২১ অবধি ঢাকা থেকে বাইরে যাওয়া সিমের হিসাবটা পেলাম। এ সময়ে ঢাকা ছেড়েছে ৯৪ লাখ ৫৩ হাজার ৮৩ টি সিম।’  


    তিনি আরও লিখেন, ‘আবারও বলছি এটি মানুষের হিসাব নয়। আমাদের অংকের হিসাবে গড়ে জনপ্রতি সিমের সংখ্যা ১ দশমিক ৭০। আবার ১৮ বছর বয়সের আগে ও এনআইডি ছাড়া সিম নাই।’

    চারটি অপারেটর গ্রামীণ ফোন লিমিটেড, রবি অ্যাজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ওপর ভিত্তি করে পরিসংখ্যানটি তৈরি। এতে দেখা যায়, ১৫ থেকে ২১ জুলাই পর্যন্ত গ্রামীণ ফোন লিমিটেডের মোট ৪৪ লাখ ৯৪ হাজার ৬১৪ জন গ্রাহক ঢাকা ছেড়েছেন। 

    একই সময়ে রবি, বাংলালিংক ও টেলিটকের যথাক্রমে ২১ লাখ ৫৪ হাজার ৭৯৪, ২৪ লাখ ১১ হাজার ৪৩২ ও ৩ লাখ ৯৩ হাজার ১৪৩ জন গ্রাহক ঢাকার বাইরে গেছেন। মোট হিসাব করলে গ্রাহকের সংখ্যা দাঁড়ায় ৯৪ লাখ ৫৩ হাজার ৯৮৩ জন।

    এ বিষয়ে গত রোববার মোস্তাফা জব্বার জানিয়েছিলেন, এ পরিসংখ্যান দিয়ে কিন্তু সঠিকভাবে বলা যাবে না যে এত মানুষ ঢাকা ছেড়েছে। মানুষের সংখ্যা এর চেয়ে কমও হতে পারে। তবে কত ভাগ কম হবে তা বলা কঠিন। আমার কাছে মনে হয়েছে, এবার গত ঈদুল ফিতরের চেয়ে তুলনামূলক কম মানুষ ঢাকা ছেড়েছে।

    তবে সংশ্লিষ্টরা মনে করছেন, মোবাইল ব্যবহারকারীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি হবে। কারণ অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছাড়ছেন। একটি পরিবারের সবাই মোবাইল ব্যবহার করে না বিশেষ করে অল্প বয়সীরা। আবার অনেকেই আছেন একাধিক সিম ব্যবহার করেন। প্রসঙ্গত, গত ঈদুল ফিতরের সময়ে এক কোটি মানুষের বেশি মোবাইল গ্রাহক ঢাকা ছেড়ে যায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ