ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • ঘাট মালিক ও সাত নৌযানকে জরিমানা

    ঘাট মালিক ও সাত নৌযানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের চরভদ্রাসনে অতিরিক্ত পণ্য পরিবহন, নৌ-যানের রেজিস্ট্রেশন না থাকা, নাবিক স্বল্পতা, টোলচার্ট না থাকাসহ বিভিন্ন অপরাধে এক ঘাট মালিক ও সাতটি বিভিন্ন নৌযানে দুই লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর বিভিন্নস্থানে এ অভিযান পরিচালনা করেন নৌ-পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সেফটি ও নির্বাহী হাকিম (সমগ্র বাংলাদেশ) ইমদাদুল হক তালুকদার।

    অভ্যন্তরীণ নৌ অধ্যাদেশ ১৯৭৬ এর বিভিন্ন ধারায় অতিরিক্ত পণ্য পরিবহন, নৌ-যানের রেজিস্ট্রেশন না থাকা, নাবিক স্বল্পতাসহ বিভিন্ন অপরাধ ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৯ এবং ৪০ ধারায় দোষী সাব্যস্ত করে এ জরিমানা করা হয়।

    এ সময় তার সঙ্গে ছিলেন নৌ-যান পরিদর্শক মো. হাবিবুর রহমান, র‌্যাব-১১ এর ডিএডি মো. এরশাদুল হক, র‌্যাব-৮ এর ডিএডি মো. ইসরাইল আমীন, মাওয়া কোস্টগার্ডের মো. রফিক, নৌ-পুলিশ সিঅ্যান্ডবি ঘাটের উপ-পরিদর্শক রুহুল আমীন প্রমুখ।

    জানা গেছে, আদালত চরভদ্রাসন-মৈনট আন্তঃজেলা ফেরিঘাট কর্তৃপক্ষের আকমাল হোসেনকে (২৮) ১ লাখ টাকা, নৌ-পরিবহন এমটি জেবুন্নেছা এর মো. আবুল খায়েরকে (৪২) ৫০ হাজার, এমভি কাঁঠালবাড়ি এর নূরুল ইলামকে (৩৭) ৩০ হাজার, সামচু মাঝি পরিবহন এর মো. নুরুকে (৫০) ২০ হাজার, মায়ের দোয়া এর শাহেব আলীকে (৫৮) ২০ হাজার, তিন-ভাই পরিবহন এর জয়নাল শেখকে (৩৮) ২০ হাজার, ভাই-ভাই পরিবহনের মো. মোকলেস মৃধাকে (৪২) ২০ হাজার ও আকাশ পরিবহন এর মো. সগিরকে (৩২) ৫ হাজার টাকাসহ সর্বমোট দুই লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ