ঢাকা শুক্রবার, ০৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • দুই নৌকার সংঘর্ষ, বেঁচে গেলেন অর্ধশতাধিক যাত্রী

    দুই নৌকার সংঘর্ষ, বেঁচে গেলেন অর্ধশতাধিক যাত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা এলাকায় শীতলক্ষ্যায় নদীতে দুই নৌকার সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন। হতাহত বা নিখোঁজ হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

    ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় পল্লী চিকিৎসক মোহাম্মদ আল আমিন ও সমাজকর্মী আল আমিন আজাদ জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে পাঁচটার দিকে একটি ইঞ্চিনচালিত নৌকা বরমী ঘাটের দিকে যাচ্ছিল। নৌকাটিতে ৩০/৪০ জন কিশোর ও যুবকের পিকনিকের আয়োজন চলছিল।


    একই সময় অপর একটি নৌকা সিংহশ্রী ঘাট থেকে নদীর অন্য পাড় বরামা ঘাটে আসার পথে মাঝ নদীতে এলে পিকনিকের নৌকাটি ওই নৌকার মাঝ বরাবর তুলে দেয়। এতে পিকনিকের নৌকায় থাকা কিশোররা নদীতে ঝাঁপিয়ে পড়ে। পরে ঘাট থেকে অন্য নৌকা এসে নদী থেকে তাদের উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে কোনো নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি।

    শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, নৌকার সংঘর্ষের ঘটনায় কেউ কোনো ধরনের নিখোঁজের অভিযোগ করেননি। কেউ অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে সহযোগিতা করা হবে।

    এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, দুই নৌকার সংঘর্ষের বিষয়টি কেউ থানায় অবহিত করেনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ