ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • বিদেশ যাত্রীদের জন্য অভ্যন্তরীণ রুটে চলবে তিন এয়ারলাইন্স

    বিদেশ যাত্রীদের জন্য অভ্যন্তরীণ রুটে চলবে তিন এয়ারলাইন্স
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শুক্রবার থেকে শুরু হওয়া লকডাউনের মধ্যে বিদেশে যাওয়া-আসা করা যাত্রীদের জন্য অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করবে তিন এয়ারলাইন্স। নির্দেশনাটি ৫ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে।

    শুধু বিদেশগামীদের আন্তর্জাতিক রুটের টিকিট থাকা সাপেক্ষে বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা ও নভোএয়ারকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার সুযোগ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

    বৃহস্পতিবার বেবিচকের পরিচালক (এয়ার ট্রান্সপোর্টেশন) এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এই তিন এয়ারলাইন্স যাত্রী পরিবহনের আগে সেই যাত্রীর আন্তর্জাতিক এয়ারলাইন্সের টিকিট রয়েছে কিনা তা নিশ্চিত করবে। বিমানবন্দরে চেক ইন ও বোর্ডিংয়ের সময় তা পরীক্ষা করে দেখবে। 

    করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৩ জুলাই এক চিঠিতে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অভ্যন্তরীণ সব ফ্লাইট চলাচল বন্ধ রাখার নির্দেশনা জারি করে বেবিচক। তবে বিদেশে যাওয়া-আসা করা যাত্রীদের কথা বিবেচনা করে বিধিনিষেধের এই নির্দেশনা কিছুটা শিথিল করা হলো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ