ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • গৌরনদীতে বিয়ে অনুষ্ঠানে ও খাবার হোটেলে স্বাস্থ্য বিধি উপেক্ষিত, জরিমানা

    গৌরনদীতে বিয়ে অনুষ্ঠানে ও খাবার হোটেলে স্বাস্থ্য বিধি উপেক্ষিত, জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারী করোনাভাইরাসের মধ্যে বিয়ের আয়োজন ও খাবার হোটেলে স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় বরিশালের গৌরনদীতে চার হাজার পাঁচ’শ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামের ঝর্ণা বেগম এর মেয়ের বিয়ের অনুষ্ঠানে ও গৌরনদী বাসষ্ট্যান্ডে একটি খাবার হোটেলে এ অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস।

     এসময় বিয়ে অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় কনের মাকে দুই হাজার ও হোটেলে এক হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এসআই খায়রুল হোসেন।  

    অপর দিকে মঙ্গলবার দুপুরে বরিশালের গৌরনদী পৌর এলাকার বড়কসবা মহল্লার এনামুল হক খানের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এ অভিযান চালানো হয়। এসময় বিয়ে অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় কনের পিতাকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এসআই কামর”জ্জামান। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ