ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • আগৈলঝাড়ায় চলাচলের পথ নিয়ে সংঘর্ষে ৯ জন আহত: গ্রেপ্তার ৫ 

    আগৈলঝাড়ায় চলাচলের পথ নিয়ে সংঘর্ষে ৯ জন আহত: গ্রেপ্তার ৫ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়ায় বাড়ির আসা যাওয়ার পথ নিয়ে সংঘর্ষে মহিলাসহ ৯ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ এঘটনায় উভয় পক্ষের ৫ জনকে গ্রেপ্তার করেছে।

    আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ও বিকেলে দুই দফায় উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের মোস্তাফা মোল্লার সাথে একই বাড়ির আবু বক্কর সিদ্দিক মোল্লার সাথে বাড়ির আসা যাওয়ার জন্য পথ দেয়াকে কেন্দ্র করে এই হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। 

    মোস্তাফা মোল্লা জানান, আমার ভোগদখলীয় জায়গার টিনের বেড়া ভেঙ্গে জোর করে প্রতিপক্ষ আবু বক্কর সিদ্দিক রাস্তা নিতে চাইলে আমরা বাঁধা নিষেধ করলে তারা সংঘবদ্ধ ভাবে হামলা চালায়। এসময় আমি ৯৯৯ নম্বরে ফোন করে সহয়তা চাইলে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুই পক্ষকে থানায় নিয়ে যায় এবং পরবর্তীতে বিষয়টি মিমাংসার জন্য উভয় পক্ষকে শান্ত থাকতে বলেন।  পরবর্তীতে আবু বক্কর বাড়ি এসে তার নেতৃত্বে আরিফ মোল্লা, শরীফ মোল্লা, রাব্বি মোল্লা, রায়হান মোল্লা, রাহাত মোল্লাসহ ১০/১২ জন মিলে দ্বিতীয় দফায় মোস্তফা মোল্লার ঘর, টিনের বেড়াসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। 

    এসময় প্রতিপক্ষের হামলায় মোস্তফা মোল্লার স্ত্রী আফরোজা বেগম (৩৬), মামুন মোল্লার স্ত্রী বৃষ্টি খানম (৩২), মাহাবুব মোল্লার স্ত্রী খাদিজা আক্তার (২৫), রিফা আক্তার (১৬), মহাসিন মোল্লা (৩৫), মানিক মোল্লা (৩৬), আনিচ মোল্লা (৩২), মনির মোল্লা (৩৪), কোডন মোল্লা (৬৫) সহ ৯ জন আহত হয়। 

    এদের মধ্যে গুরুতর আহত আফরোজা বেগম, বৃষ্টি খানম ও খাদিজা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রতিপক্ষ আবু বক্কর সিদ্দিক জানান, বাড়ি থেকে বের হওয়ার জন্য মোস্তফা মোল্লার জায়গা নিতে চাইলে তাদের সাথে বাকবিতন্ডার একপর্যায় সংঘর্ষ বাঁধে। এঘটনায় উপপরিদর্শক আলী হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের কোডন মোল্লা, আনিচ মোল্লা, বশির সরদার, আরিফ মোল্লা ও শরীফ মোল্লাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।  আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি)  মো. গোলাম ছরোয়ার জানান, গ্রেপ্তারকৃত ৫ জনকে শুক্রবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে  প্রেরণ করা হয়েছে ।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ