ঢাকা শুক্রবার, ০৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • করোনায় সাবেক স্বাস্থ্য অধিদফতর কর্মকর্তার মৃত্যু

    করোনায় সাবেক স্বাস্থ্য অধিদফতর কর্মকর্তার মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক সহকারী পরিচালক ডা. মো. এমদাদুল হক।

    শুক্রবার (২৩ জুলাই) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।


    ডা. এমদাদুল হক রংপুর মেডিকেল কলেজের ৭ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত অবস্থায় অবসর গ্রহণ করেন।

    তিনি বাংলাদেশে মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যশোরের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যশোর জেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

    চিকিৎসকদের সংগঠন প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি ডা. ফয়সাল বিন সালেহ  বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, ডা. মো. এমদাদুল হকের অন্য কোনো শারীরিক সমস্যা ছিল না। তবে তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন। সকালে রাজধানী স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

    উল্লেখ্য, ডা. এমদাদুল হকসহ এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২২২ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ