ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • বাবুগঞ্জে গাঁজা ও মরফিনসহ মাদক কারবারি আটক

    বাবুগঞ্জে গাঁজা ও মরফিনসহ মাদক কারবারি আটক
    বাবুগঞ্জে গাঁজা ও মরফিনসহ মাদক কারবারি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে আধা কেজি গাঁজা ও চার অ্যাম্পুল মরফিন ইনজেকশনসহ মেহেদী হাসান রাব্বি (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

    আটককৃত মাদক কারবারি মেহেদী বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা এলাকার বাসিন্দা মৃত রব হাওলাদারের ছেলে বলে এয়ারপোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জালাল উদ্দিন জানিয়েছেন।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই মো. সাইফুল ইসলাম সিদ্দিকী, এএসআই আব্দুর রাজ্জাক ও এএসআই মো. জালাল উদ্দিন অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ ওই যুবককে আটক করে।

    এই ঘটনায় পুলিশ বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ