ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • বিধিনিষেধের মধ্যেও পিকআপে আসছে ইয়াবা 

    বিধিনিষেধের মধ্যেও পিকআপে আসছে ইয়াবা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ রোধে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে এর মধ্যেও থেমে নেই ইয়াবার কারবার।

    চট্টগ্রাম থেকে ঢাকায় আসা একটি পিকআপ নজরদারিতে রেখে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারসহ সাড়ে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    গ্রেফতাররা- হলেন মো. জাহাঙ্গীর আলম ও মো. বিল্লাল।

    রোববার (২৫ জুলাই) রাতে গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

    অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহাদত হোসেন সুমা জানান, গোয়েন্দা পুলিশের কাছে তথ্য আসে যে কারওয়ান বাজার এলাকায় কিছু লোক ইয়াবা সরবরাহ করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় কারওয়ান বাজার এলাকায় অভিযান শুরু করে তেজগাঁও জোনাল টিম। 

    অভিযানের এক পর্যায়ে জনতা টাওয়ারের সামনে থেকে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর ও বিল্লালকে। আর তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৮ হাজার ৫০০ পিস ইয়াবা।

    তিনি আর জানান, গ্রেফতাররা এই বিপুল পরিমাণ ইয়াবা একটি পিকআপে করে চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে আসছিল। তাদের ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে তেজগাঁও থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ