ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • আমতলীতে জলাবদ্ধতায় আমনের বীজতলা, তলিয়ে গেছে ঘের 

    আমতলীতে জলাবদ্ধতায় আমনের বীজতলা, তলিয়ে গেছে ঘের 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     বরগুনার আমতলী উপজেলায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে গেছে কয়েকশত পুকুর ও মাছের ঘের। পানির নীচে আউশের ধান ক্ষেত ও আমনের বীজতলা। 


    গত ২৪ ঘণ্টায় ২’শ ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত বেকর্ড করা হয়েছে বলে কলাপাড়া আবহাওয়া অফিস সুত্রে জানাগেছে। বিরামহীন ভারী বৃষ্টিপাতে আমতলী উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্লুইজগেট  দিয়ে তেমন পানি নিষ্কাশন হচ্ছে না। জলাবদ্ধতায় উপজেলার কয়েক হাজার হেক্টর আমনের বীজতলা, আউশ ধানের ক্ষেত তলিয়ে গেছে।


    ভারী বৃষ্টিপাতে উপজেলার জনজীবন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিতে মাঠ-ঘাট থই থই করছে। সোমবার গভীর রাতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্œ হয়ে বুধবার দুপুর ২ টা পর্যন্ত বন্ধ ছিল। ৩৭ ঘণ্টা উপজেলাবাসী বিদ্যুতবিহীন অন্ধকারে ছিল। 


    হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামের কৃষক আফজাল  বলেন, শুধু পানি আর পানি। চারিদিকে পানিতে থই থই করছে। বীজতলা পানির নিচে তলিয়ে রয়েছে।


    আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ হালিমা সরদার বলেন, উপজেলায় ১২ হাজার পুকুর এবং এক’শ ৫০ টি মাছের ঘেরের অর্ধেক বৃষ্টির পানিতে তলিয়ে মাছ ভেসে গেছে। এতে অন্তত কোটি টাকার ক্ষতি হবে।


    আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, গত ২৪ ঘণ্টার ভারী বৃষ্টিতে উপজেলায় ভয়াবহ জলাদ্ধতা দেখা দেয়ায় এক হাজার ৯’শ ২৯ হেক্টর আমনের বীজতলা এবং দশ হাজার ৫’শ হেক্টর আউশ ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। বৃষ্টিতে আউশ ধানের পরাগায়ন বন্ধ হয়ে ধান চিটা হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরো বলেন, বৃষ্টিপাত এভাবে চলতে থাকলে আমনের বীজতলা পচে কৃষকের বেশ ক্ষতি হবে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ