ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • লড়াই করেও হার এড়াতে পারেননি দিয়া সিদ্দিকী

    লড়াই করেও হার এড়াতে পারেননি দিয়া সিদ্দিকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টোকিও অলিম্পিকে রিকার্ভ এককে এক পয়েন্টের জন্য হারতে হয়েছে রোমান সানাকে। এবার মেয়েদের এককে দিয়া সিদ্দিকীও লড়াই করে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন। বেলারুশের কারিনা দিওমিনসকায়ার কাছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ৬-৫ সেট পয়েন্টে হারতে হয়েছে। নির্ধারিত ৫টি সেট ড্র হলে শুট অফে ১০-৯ পয়েন্টে হার দেখেন দিয়া।

    বৃহস্পতিবার (২৯ জুলাই) রিকার্ভ নারী এককের এলিমিনেশন রাউন্ডের প্রথম সেটে বেলারুশের জিওমিনসকায়া কারইয়ানার বিপক্ষে প্রথম সেট ২৩-২২ পয়েন্টে জিতে দারুণ শুরু করেছিলেন বাংলাদেশের এ নারী তীরন্দাজ।

    পরের দুই সেটে সমান স্কোর হলে জমে ওঠে খেলা। চতুর্থ সেট হেরে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন অনিশ্চিত হয় দিয়ার। শেষ রাউন্ড জিতে আবার ফিরে আসেন প্রতিদ্বন্দ্বিতায়। নির্ধারিত প্রথম ৫ সেট শেষ হয় ৫-৫ সেট পয়েন্টে।

    শেষ পর্যন্ত শ্যুট অফে হেরে বিদায় নিতে হয়েছে দিয়াকে। শ্যুট অফে ৬-৫ সেট পয়েন্টে হেরে যান বাংলাদেশের এই আরচার। প্রতিপক্ষ ১০ স্কোর করলেও দিয়া করেন ৯।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ