ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • পেটের দায়ে ঝুঁকি নিয়ে ঢাকার উদ্দেশে ভ্যানে যাত্রা

    পেটের দায়ে ঝুঁকি নিয়ে ঢাকার উদ্দেশে ভ্যানে যাত্রা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদ উদযাপন করতে বাড়িতে এসে লকডাউনে আটকে পড়া সাধারণ মানুষ নানা উপায়ে ফিরছেন কর্মস্থলে। ঝুঁকি থাকা স্বত্ত্বেয় দ্বিগুনেরও বেশি ভাড়া দিয়ে ব্যাটারিচালিত ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল ও পিকআপে করে গন্তব্যে ছুটছেন তারা।

    নগরীর আমতলার মোড় থেকে ছোট বাচ্চাকে কোলে নিয়ে হেঁটে হেঁটে নথুল­াবাদ পর্যন্ত এসেছি।

    ঢাকায় ফিরতে এখন ব্যাটারিচালিত একটি ভ্যান দুই হাজার টাকায় ভাড়া করেছি। চালক মাওয়া ঘাট পর্যন্ত দিয়ে আসবেন। খুব ঝুঁকি নিয়ে যাচ্ছি, তবে পেটের দায়ে যেতেই হবে। বুধবার সকালে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে বসে কথাগুলো বলছিলেন, স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে ভ্যানযোগে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করা রনি ফকির। শুধু তিনিই (রনি) নন; একইভাবে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও মোটরসাইকেলে বরিশাল ছাড়তে শুরু করেছেন কর্মস্থলমুখী মানুষ। মাওয়া ঘাট পর্যন্ত পৌঁছতে এসব বাহনে একেকজন যাত্রীকে গুনতে হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা। অধিক ঝুঁকি নিয়ে যাত্রা শুরু করা অধিকাংশ যাত্রীরা বলছেন, চাকরিস্থল থেকে জরুরি ডাক আসায় তাদের ঢাকায় যেতে হচ্ছে।

    ঢাকামুখীরা সকাল থেকে জড়ো হন বরিশাল নগরীর কাশিপুরের সুরভী ফিলিং স্টেশনের সামনে। সেখান থেকে কেউ রিকশাভ্যান, আবার কেউ মোটরসাইকেলে ঢাকার পথে রওনা দিচ্ছেন। ব্যাটারিচালিত এক ভ্যানচালক বলেন, সবকিছু তো বন্ধ। এর জন্য ভ্যান লইয়া নামছি। একটা ট্রিপ হইলেই হয়। বরিশাল থেকে মাওয়া পর্যন্ত প্রতিজনের কাছ থেকে ৮০০ টাকা করে নেই। ওই ভ্যানচালক আরো বলেন, গত মঙ্গলবার নগরীর কাশিপুর থেকে যাত্রী নিয়ে মাওয়া যাওয়ার পথে কোনো বিভ্রান্তি হয়নি।

    পুলিশের চেক পোস্টগুলোতে মাইক্রোবাস আর প্রাইভেটকার চেক করতে দেখে। আমাদের কোথাও থামায়নি। শুধু মাঝ পথে টেকেরহাট বসে ভ্যানের ব্যাটারিতে চার্জ দিতে হয়েছে।

    রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের টেকনিক্যাল ম্যানেজার জাহিদুল ইসলাম বলেন, ঈদের ছুটিতে বরিশালে বাড়িতে এসেছিলাম। এখন অফিস থেকে জরুরিভাবে যেতে বলেছে। চাকরি বাঁচাতে হলে যেভাবেই হোক ঢাকায় যেতেই হবে, সেই টার্গেট নিয়েই বের হয়েছি। তিনি আরো বলেন, কোনো যানবাহন না পেয়ে মাওয়া পর্যন্ত তিন হাজার টাকায় একটি ভ্যান ভাড়া করেছি। মাওয়া থেকে বিকল্প উপায়ে ঢাকায় পৌঁছাতে হবে।

     জেলা পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল অংশে অনেক চেকপোস্ট রয়েছে। এসব চেকপোস্ট এড়িয়ে ঢাকায় যাওয়ার কোনো সুযোগ নেই। তাই গ্রামগঞ্জের রাস্তা ধরে কেউ কেউ মাওয়ায় পৌঁছতে পারে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ