ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • গৌরনদীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ, কনের বাবাকে জরিমানা

    গৌরনদীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ, কনের বাবাকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী।  ওই গ্রামের মোঃ নুরুল হক হাওলাদারের স্কুল পড়ুয়া মেয়ের (১৬) সাথে পাশ্বর্বতি উজিরপুর উপজেলার কালিহাতি গ্রামের খলিলুর রহমান খলিফার পুত্র মোঃ এনামুল খলিফার (২৫) শুক্রবার বিয়ের দিন তারিখ ধার্য হয়। সে অনুযায়ী মেয়ের বাবা বিয়ের সমস্ত আয়োজন সম্পন্ন করেন। 

    বাল্য বিয়ের খবর পেয়ে দুপুরে বৃষ্টি উপেক্ষা করে বিয়ে বাড়িতে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বাল্য বিয়ে আয়োজন ও লকডাউনে সরকারি নিদের্শনা অমান্য ও স্বাস্থ্য বিধি না মানায় মেয়ের বাবা মোঃ নুরুল হক হাওলাদারকে দুই হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। 

    এ সাথে মেয়ের বাবার কাছ থেকে ভবিষ্যতে বাল্যবিবাহের সাথে সম্পৃক্ত হবেন না এবং তার নিকটবর্তী এলাকায় বাল্যবিবাহ বন্ধে উদ্যোগী হবেন। এ ছাড়া তার মেয়ের ১৮ বছর পূর্ন না হওয়া পর্যন্ত বিবাহ দিবে না  মর্মে  মুচলেকা প্রদান করেন।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ