ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • প্লাস্টিক দূষণ বন্ধে পথসভা ও ডাস্টবিন স্থাপন

    প্লাস্টিক দূষণ বন্ধে পথসভা ও ডাস্টবিন স্থাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “আমাদের গ্রাম আমারা রাখবো পরিস্কার” এ শ্লোগান নিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংঙ্গুটিয়া গ্রামে যুব সমাজের উদ্যোগে প্লাস্টিক দূষণ বন্ধে পথসভা ও ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে চেংঙ্গুটিয়া বাজার ঈদগাহ্  ময়দানে সেচ্ছাসেবী  সংগঠন চেংঙ্গুটিয়া  যুব সমাজ এর উদ্যোগে প্লাস্টিক দূষণ বন্ধে গণসচেতনতা বাড়াতে এক পথসভার আয়োজন করা হয়। 

    সংগঠনের  প্রধান সমন্বয়ক তরুন সমাজ সেবক  সৈয়দ মাজারুল ইসলাম রুবেলের সঞ্চালনায় এ পথসভায়  বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ মিরাজ তালুকদার, সৈয়দ আজাদ মাসুম, মোঃ সোহেল তালুকদার। 

    এ সময় বক্তরা প্লাস্টিক দূষণ বন্ধে সকলকে সচেতন হবার উপর গুরুত্বআরোপ করেন। এবং প্লাস্টিক বর্জ্য যত্রতত্র না ফেলে ডাস্টবিনে ফেলার অভ্যাস গড়ে তোলার আহবান করেন। শেষ সংগঠনে সেচ্ছাসেবীরা এলাকার ১৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী ডাস্টবিন স্থাপন করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ