ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • নগরীর ৩০টি ওয়ার্ডে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হচ্ছে শনিবার 

    নগরীর ৩০টি ওয়ার্ডে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হচ্ছে শনিবার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা ভাইরাস রোধকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে  সারাদেশব্যাপী করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর দিকনির্দেশনায় টিকা প্রদান কর্মসূচি অব্যাহত রয়েছে।

    একার্যক্রম আরো জোরদার করার লক্ষ্যে  ৩১ জুলাই শনিবার থেকে পূর্বের ৬টি কেন্দ্রের পাশাপাশি বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে ৩০টি বুথের মাধ্যমে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। 

    সুরক্ষা এ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এস.এম.এম-এ উলে­খিত তারিখে নিকটবর্তী নিম্নে উলে­খিত যেকোন কেন্দ্রে গিয়ে টিকা গ্রহনের জন্য সকলের প্রতি আহবান জানিয়ে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, গণতন্ত্রের মানসকন্যা, মানবতার মা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের সুরক্ষার কথা চিন্তা করে টিকা  প্রদান কর্মসূচি অব্যাহত রেখেছেন। এখন আমাদের উচিত হবে তাঁর নির্দেশনা মেনে টিকা গ্রহনের পাশাপাশি স্বাস্থবিধি মেনে চলা।

    এখন থেকে সিটি কর্পোরেশনের উদ্যোগে যেসকল বুথ অথবা কেন্দ্রে টিকা কার্যক্রম পরিচালনা করা হবে সেগুলো হচ্ছে, নগর মাতৃসদন, কাউনিয়া বাঁশের হাট, হলিং বেবী রেড ক্রিসেন্ট হাসপাতাল আমানতগঞ্জ বরিশাল, সৈয়দ আনোয়ারা প্রবীন হাসপাতাল, কাউনিয়া ব্রাঞ্চ রোড, এনেক্স ভবন, বিসিসি, ডায়াবেটিক হাসপাতাল, রাহাত আনোয়ার হাসপাতাল, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র, জুমির খান সড়ক আলেকান্দা, বরিশাল পুলিশ হাসপাতাল, এফপি এবি, বটতলা, রয়েল ক্লিনিক, ব্রাউন্ড কম্পাউন্ড, সূর্যের হাসি ক্লিনিক, মেজর এম.এ জলিল সড়ক, মা ও শিশু কল্যান কেন্দ্র, বিএম স্কুলের সামনে কালিবাড়ী রোড, আরিফ মেমোরিয়াল হাসপাতাল, সেইন্ট এন্স টিকা কেন্দ্র, অক্সফোর্ড মিশন রোড, সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ জাগুয়া, বরিশাল, নগর স্বাস্থ্য কেন্দ্র বার”জ্জার হাট, বরিশাল ইসলামিয়া চক্ষু হাসপাতাল কাশীপুর এবং কাশীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র।   
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ