ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পাগলীর তাড়া :পালানোর সময় সড়ক দুর্ঘটনায় নিহত ২

    পাগলীর তাড়া :পালানোর সময় সড়ক দুর্ঘটনায়  নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাগলীর তাড়া খেয়ে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই কলেজ ছাত্র। শনিবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনার গৌরীচন্না ইউনিয়নের পূর্বাচল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

    নিহতরা হলেন- উজ্জ্বল (২৩) ও চয়ন শীল (২০)। তারা দুজনই বরগুনা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

    প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার দুপুরে রাস্তার পাশে বসে থাকা এক পাগলীকে উত্ত্যক্ত করছিলেন অটোরিকশা আরোহী উজ্জ্বল ও চয়ন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাদের তাড়া করে ওই পাগলী। সে অটোরিকশা আরোহী কলেজ ছাত্র দুজনকে লক্ষ করে ইটপাটকেল ছুড়তে শুরু করে।

    আত্মরক্ষার্থে চালক উল্টোদিকে অটোরিকশা নিয়ে পালাতে চেষ্টা করেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি টমটম রিকশাটিকে দিলে গুরুতর আহত হন উজ্জ্বল ও চয়ন। 


    পরে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল নেয়ার সময় পথেই উজ্জ্বল ও চয়নের মৃত্যু হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ