ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • করোনায় শেবাচিম হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সের মৃত্যু

    করোনায় শেবাচিম হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সের মৃত্যু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সিনিয়র স্টাফ নার্সের নাম রেহানা পারভীন (৪০)। তিনি বরিশাল নগরের সিএন্ডবি রোডের বাসিন্দা

    তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) বরিশালের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান জানান, সিনিয়র স্টাফ নার্স রেহানা পারভীন ও তার স্বামী একই হাসপাতালের ইলেকট্রিশিয়ান মো. মহসিন দুদিন আগে করোনা পজেটিভ হন।

    শুক্রবার বিকেলের দিকে তাদের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। এর পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত আড়াইটার দিকে রেহানা পারভীন মারা যান।

    তার মৃত্যুতে শেবাচিম হাসপাতালের পরিচালক, নার্সিং সেবা তত্ত্বাবধায়ক, স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) বরিশাল শাখার নেতৃবৃন্দসহ সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

    স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) বরিশালের সভাপতি আরো জানান, অসুস্থ নার্সদের যে কক্ষে রেখে চিকিৎসা দেয়া হয়, সেই নার্সিং সিক রুমের ইনচার্জ ছিলেন তিনি। সেখানে দায়িত্বে থেকে তিনি রোগীদের সেবায় নিয়োজিত থেকে অসুস্থ হওয়া নার্সদের চিকিৎসা সহায়তা দিতেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ