ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • মামুনুলের পক্ষ-বিপক্ষ নিয়ে আ'লীগে  সংঘর্ষ, আহত ২৫

    মামুনুলের পক্ষ-বিপক্ষ নিয়ে আ'লীগে  সংঘর্ষ, আহত ২৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেসবুকে হেফাজত নেতা মামুনুল হকের পক্ষে-বিপক্ষে মন্তব্য করার জের ধরে কুষ্টিয়ায় আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বেশ কয়েকটি বাড়িতে। সোমবার সদর উপজেলার জিয়ারখি এলাকায় এ ঘটনা ঘটে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। আটক করা হয়েছে ৬ জনকে। সদর থানায় দু'পক্ষই মামলা করেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক ও সাবেক সভাপতি আহসান সরদারের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এরই মাঝে আজিজুল হকের সমর্থক জিয়ারখি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শরীফুল ইসলাম মামুনুল হকের বিরুদ্ধে ফেসবুকে একটি পোস্ট দেন। প্রতিপক্ষ আহসান সরদারের কয়েকজন ওই পোস্টে মামুনুল হকের পক্ষ নিয়ে মন্তব্য করেন। তারা শরীফুলকে নরেন্দ্র মোদির সন্তান বলে কটূক্তি করেন। 

    এ ঘটনার জের ধরে সোমবার সকালে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তাদের ইটপাটকেল নিক্ষেপে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়।

    আহতদের মধ্যে সাইদুল নামে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

    স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক বলেন, আহসান সরদারের লোকজন মামুনুল হকের পক্ষ নিয়ে আমার লোকদের ওপর হামলা চালায়। অপরদিকে আহসান সরদারের দাবি- হেফাজত আখ্যা দিয়ে আজিজুল হকের লোকজন তার লোকদের বাড়িঘরে হামলা করে। এতে তার পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন।

    সদর থানার ওসি শওকত কবির বলেন, একটি মামলার ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। এরই মধ্যে একে অপরকে ঘায়েল করতে হেফাজত ইস্যু নিয়ে গুজব ছড়ায়। এর পরিপ্রেক্ষিতে সংঘর্ষ বাধে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ