ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • ফাঁসির আসামি করোনায় আক্রান্ত

    ফাঁসির আসামি করোনায় আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ দশ ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে রাখা হয়েছে।


    কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত সোমবার (২৬ জুলাই) তার শরীরে প্রথম করোনার উপসর্গ দেখা দেয়। সঙ্গে সঙ্গেই তাকে কারা হাসপাতালের অভ্যন্তরে চিকিৎসা দেওয়া হয়।

    শারীরিক অবস্থার অবনতি হলে আব্দুর রহিমকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গত শনিবার (৩১ জুলাই) তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। একই দিনে ঢামেক থেকে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়।

    কারা অধিদফতর জানায়, রহিম বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতালের ৫নং ওয়ার্ডে করোনা ইউনিটে ভর্তি আছেন। একা থাকার পরও রহিম করোনা পজিটিভ হওয়ায় অন্য বন্দি ও স্টাফদের মাঝে ভয়ভীতি বিরাজ করছে। অপরদিকে কারা অভ্যন্তরে যাতে করোনার বিস্তার কঠোরভাবে রোধ করা যায় সেজন্য আরও সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ