ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • রোজা থাকলেও সমস্যা নেই টিকা গ্রহণে

    রোজা থাকলেও সমস্যা নেই টিকা গ্রহণে
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যের ইসলামী শিক্ষাবিদ এবং জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ বলছেন, রমজানের সময়ে রোজা থাকলেও মুসলমানদের টিকা নেওয়া থেকে বিরত থাকা উচিত হবে না। 

    যুক্তরাজ্যের লিডসের ইমাম কারী আসিম বলছেন, টিকা পেশিতে দেওয়া হয়। তাই রক্তের শিরায় যায় না। এটি পুষ্টিকর কিছুও নয়। সুতরাং টিকা নিলে রোজা ভঙ্গ হবে না। যুক্তরাজ্যের মসজিদ এবং ইমামদের জাতীয় উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান আসিম বলেন, ইসলামী চিন্তাবিদদের বেশিরভাগের দৃষ্টিভঙ্গি- রমজানের সময় টিকা নেওয়া হলে তাতে রোজা ভঙ্গ হয় না। খবর বিবিসির।

    মুসলমান কম্যুনিটির জন্য তার বার্তা হলো:'আপনি টিকা না নিলে কভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকি নেবেন। এটা যা আপনাকে অসুস্থ করে তুলতে পারে এবং যার ফলে হয়তো পুরো রমজানই হারাতে পারেন। হয়তো হাসপাতালে ভর্তি হওয়ার দরকারও হতে পারে।'

    যুক্তরাজ্যে স্বাস্থ্যসেবা নটিংহ্যাম এবং ব্রাইটনের মতো অনেক কেন্দ্র তাদের কার্যক্রমের সময় বাড়িয়েছে, যাতে মুসলমানরা তাদের রোজা ভঙ্গের পর সেখানে টিকা নিতে আসতে পারেন।

    পূর্ব লন্ডনের সার্জারি প্রজেক্টের জ্যেষ্ঠ চিকিৎসক ড. ফারজানা হুসেইন বলেন, রমজানের সময় কভিডের টিকা নেওয়ার ব্যাপারে অনেক মুসলমানের মধ্যে সংশয় রয়েছে। অনেকে বিশ্বাস করেন, এই সময় ইনজেকশন নিলে তাদের রোজা ভেঙে যাবে। কিন্তু ব্যাপারটা একেবারেই তা নয়। কারণ এর মাধ্যমে আসলে শরীরে কোনো খাবার প্রবেশ করছে না।

    যুক্তরাজ্যের মুসলমানদের মধ্যে টিকা নেওয়ার হার বাড়ানোর জন্য অনেক মসজিদে টিকাদান কেন্দ্র খোলা হয়েছে। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনও সম্প্রতি দেশের জ্যেষ্ঠ আলেমদের সঙ্গে এক মতবিনিময়ের পর জানিয়েছে- রোজা রেখে করোনাভাইরাসের টিকা নিতে কোনো সমস্যা নেই।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ