ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বাংলাদেশেও ফ্রাঞ্চাইজি প্রো কাবাডি

    বাংলাদেশেও ফ্রাঞ্চাইজি প্রো কাবাডি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। এটি থেকে এশিয়ান গেমসে নিয়মিত পদক আসত এশিয়ান গেমসে। গত এশিয়াডে কাবাডি থেকে আসেনি কোন পদক। কাবাডি ফেডারেশনের বর্তমান কমিটি খেলাটিকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে বিশেষ ভাবে প্রতিষ্ঠিত করতে চায়। 

    কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, ‘আমরা গত এপ্রিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট করেছি। সামনে ভারতের আদলে ফ্রাঞ্চাইজি প্রো কাবাডি আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

    বাংলাদেশে কয়েক বছর ধরেই প্রো কাবাডি নিয়ে আলোচনা চলছে। এখনো আলোর মুখ দেখেনি। করোনাকাল কেটে গেলে ফ্রাঞ্চাইজি কাবাডি আয়োজনের অঙ্গীকার ফেডারেশনের সাধারণ সম্পাদকের, ‘আমরা কিছু কাজ এগিয়ে এনেছিলাম। করোনার জন্য আর সেভাবে অগ্রসর হইনি। কারণ কাবাডি বডি কনট্যাক্ট খেলা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার উদ্যোগী হবো।’ 

    করোনা পরিস্থিতির মধ্যে ভারত প্রো কাবাডি আয়োজন করছে। বাংলাদেশ থেকে এবার সর্বোচ্চ সংখ্যক ৮ জন ভারতের প্রো কাবাডিতে ডাক পেয়েছেন। এটিকে বাংলাদেশের কাবাডির জন্য বিশেষ ইতিবাচক হিসেবে দেখছেন তিনি, ‘বাংলাদেশের কাবাডির জন্য এটি অত্যন্ত সুখবর। বাংলাদেশ কাবাডি ফেডারেশন সব সময় তাদের পাশে থাকবে।’

    বাংলাদেশের কাবাডিতে খেলোয়াড়েরা মূলত সার্ভিসেস বাহিনীর হয়ে খেলা। জেলা দল ও অন্য খেলোয়াড়েরা তেমন সুবিধা পান না। এজন্য সকল খেলোয়াড়দের জন্য কাবাডি ওয়েলফেয়ার ট্রাস্ট করেছে ফেডারেশন, ‘কাবাডি কেন যে কোন খেলায় মূল খেলোয়াড়রা। তাদের আর্থিক নিরাপত্তা দেওয়া প্রয়োজন। সে লক্ষ্যে আমরা ওয়েলফেয়ার ফান্ড করেছি।’ 

    গত কয়েক বছর বাংলাদেশের কাবাডি পরিচালিত হচ্ছে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের দ্বারা। কাবাডির অনেক সংগঠকরা কিছুটা দূরে থাকলেও পুলিশের শীর্ষ কর্তারা কাবাডি ফেডারেশনে যুক্ত হওয়ায় কাবাডির চেহারা কিছুটা বদলেছে। পল্টনস্থ কাবাডি স্টেডিয়ামে বড় সুন্দর ভবন হয়েছে। মৌলভীবাজারে কাবাডি কোর্ট হয়েছে। সবচেয়ে বড় বিষয় কাবাডিতে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের অভিযোগ আর সেভাবে শোনা যায় না। প্রো কাবাডি আয়োজন হলে বাংলাদেশের কাবাডিতে ভিন্ন মাত্রা আনবে।

    বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশে এমন আন্তর্জাতিক আয়োজন ও বাংলাদেশের শিরোপা জয় এটাই প্রথম। করোনা পরিস্থিতি উন্নতি হলে বড় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের, ‘আমরা কাবাডি দলকে ভালোভাবে পুরস্কৃত করতে চাই। করোনা পরিস্থিতি একটু উন্নতি হলে আমরা ক্রীড়াঙ্গনে সবাইকে মিলে ভালো একটা অনুষ্ঠান কর।’ বলেন সাধারণ সম্পাদক। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ