ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ১২ যাত্রী আহত
  • বরিশালে ৫ হাজার ছাড়াল দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতা

    বরিশালে ৫ হাজার ছাড়াল দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। চলছে টিকাদান কর্মসূচিও। চারদিনে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতা পাঁচ লাখ ছাড়িয়েছে। গত ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের টিকাদান শুরুর পর এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৫ লাখ ২২ হাজার ৫৯৬ জন। ‍এর মধ্যে বরিশালে টিকা নিয়েছেন ৫ হাজার ৬৩৮ জন।

    এদের মধ্যে সোমবার (১২ এপ্রিল) একদিনেই নিয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৭৯ জন। এদিন প্রথম ডোজ টিকা নিয়েছেন ২২ হাজার ৪৫৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ৫৬ লাখ ৪৯ হাজার ৫৬৩ জন।


    সোমবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন ৭০ লাখ ৫৮ হাজার ৯৯৯ জন।

    স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যে দেখা গেছে, এখন পর্যন্ত দুই ডোজ মিলিয়ে ৬২ লাখ ৭২ হাজার ১৫৯ জন টিকা নিয়েছেন।

    দেশজুড়ে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া গত বৃহস্পতিবার সকালে শুরু হয়। এ জন্য এসএমএসে পাঠানো হচ্ছে। এসএমএসে দেওয়া তারিখ অনুযায়ী আগের টিকাদান কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।

    বিভাগভিত্তিক হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩৮ হাজার ৪২৩ জন দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে ঢাকায়।

    এছাড়া ময়মনসিংহে ৫ হাজার ৩৩৩ জন, চট্টগ্রামে ৩২ হাজার ৯৩৪ জন, রাজশাহীতে ১৪ হাজার ৭২৪ জন,রংপুরে ১৪ হাজার ৫৭০ জন, খুলনায় ১৫ হাজার ৬১২ জন, বরিশালে ৫ হাজার ৬৩৮ জন এবং সিলেট বিভাগে ১১ হাজার ৬৪৫ জন করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

    দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ