ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

    গ্যালারিতে বল পড়লে দিতে হবে নতুন বল!

    গ্যালারিতে বল পড়লে দিতে হবে নতুন বল!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্রিকেট অস্ট্রেলিয়ার নানা নিয়মের জালে আটকে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একের পর এক বিধিনিষেধ দিয়েই যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেসব মাথা পেতে নিচ্ছে বিসিবি।

    সবশেষ যে বিধিনিষেধ দিলো সেটি শুনলে চোখ কপালে উঠতে পারে। ম্যাচ চলাকালীন বল পুরনো হলে নতুন বল দেয়ার নিয়ম থাকলেও এবার ছয় হাঁকিয়ে গ্যালারীতে বল পাঠালেই দিতে হবে নতুন বল।

    করোনা কালীন এই সময়ে অনেক কিছুই বদলে গেছে। সেসবের সঙ্গে মানিয়েও নিয়েছে খেলোয়াড়রা। তবে গ্যালারীতে বল পড়লে বারবার বল পরিবর্তনের নিয়মের সঙ্গে মানিয়ে উঠতে কিছুটা বিপাকেই পড়তে হবে।

    একটি জাতীয় দৈনিককে বিসিবির একটি সূত্র জানিয়েছেন, “করোনা পরিস্থিতিতে জৈব সুরক্ষা বলয় প্রোটকল মানতেই এমনটা করা হয়েছে। আগে গ্যালারীতে বল পড়লে সেটি স্যানিটাইজ করে পুনরায় খেলা হলেও এবার কাছাকাছি মানের বল দেয়া হবে। এ জন্য ৫, ১০ বা ১৫ ওভারের সময় বলের মান যেমন থাকে তেমন বল সংগ্রহে রাখা হয়েছে। তবে গ্যালারীতে যাওয়া বলগুলো পরের ম্যাচে আবার ব্যবহার করা হবে। এটা তাদের বাড়তি সতর্কতার জন্যই করেছে।”

    এর আগে গত ২৯ জুলাই বাংলাদেশ সফরে অজিরা আসে চার্টার্ড ফ্লাইটে। এসেই তিন দিনের জন্য কোয়ারেন্টিনে প্রবেশ করে। মাঠেও রয়েছে নানা বিধিনিষেধ। তাদের অনুশীলন বা খেলা চলাকালীন মাঠে থাকতে পারবে না কোনও মাঠ কর্মীও!


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ