ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মাঠে নামার আগে ভারতের দুঃসংবাদ

    মাঠে নামার আগে ভারতের দুঃসংবাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের লড়াইয়ে ভারত মাঠে নামবে আগামীকাল ৪ আগস্ট। কিন্তু তার আগে ভারতীয় ক্যাম্পে আরও একটি দুঃসংবাদ। চোট সমস্যায় আগে তিনজন ছিটকে গিয়েছিলেন দল থেকে। এবার চোটের কারণে অন্তত প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। 

    দুর্ঘটনাটা ঘটে গতকাল সোমবার অনুশীলনের সময়। এ সময় এক বাউন্সার তার রক্ষণ ফাঁকি দিয়ে আঘাত হানে হেলমেটে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর মেডিক্যাল দল ছুটে যায় মাঠে, পরীক্ষায় দেখা যায় তার মাথায় কনকাশনের ছাপ আছে। এর ফলেই প্রথম ম্যাচ থেকে তিনি ছিটকে যান। 

    এরপর এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানায়, ‘৩০ বছর বয়সীর পরিস্থিতি বর্তমানে বেশ স্থিতিশীল আছে এবং আর তিনি সেরে ওঠার আগ পর্যন্ত চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।’

    ভারতীয় দলে চোটের খড়গ অবশ্য এটাই প্রথম নয়। এর আগে চোটের কারণে ওয়াশিংটন সুন্দর, শুভমান গিল আর আবেশ খান ছিটকে গেছেন সিরিজ থেকেই। এর ফলে পৃথ্বী শ আর সূর্যকুমার যাদবের ডাক পড়েছে ইংল্যান্ড থেকে। দশ দিনের কোয়ারেন্টাইন শেষে আগামী তৃতীয় টেস্ট থেকে দলে ঢুকতে পারবেন দুজনে।

    এবার ছিটকে গেলেন মায়াঙ্ক। এর ফলে প্রথম টেস্টে ভারতের ইনিংসের গোড়াপত্তন করতে দেখা যাবে কাকে, তা নিয়েও সৃষ্টি হয়েছে প্রশ্ন। ধারণা করা হচ্ছে ওপেনিংয়ে দেখা যেতে পারে লোকেশ রাহুলকে। তবে হানুমা বিহারিকে ওপরে তুলে দিয়ে ওপেন করানো, কিংবা অভিমন্যু ঈশ্বরণকেও দেখা যেতে পারে এ প্রথম ম্যাচে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ