ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • মুক্তিযুদ্ধমন্ত্রীকে জড়িয়ে জয়যাত্রার প্রতারণা খতিয়ে দেখছে র‍্যাব

    মুক্তিযুদ্ধমন্ত্রীকে জড়িয়ে জয়যাত্রার প্রতারণা খতিয়ে দেখছে র‍্যাব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুক্তিযুদ্ধমন্ত্রীর সঙ্গে জয়যাত্রা টিভির সঙ্গে সম্পর্ক প্রতারণার অংশ কি না তা খতিয়ে দেখছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র‍্যাব) অন্যান্য গোয়েন্দা সংস্থা।

    মঙ্গলবার (৩ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান এলিট ফোর্সটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

    সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, জয়যাত্রা টিভির সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সম্পর্ক আছে কি না। এ প্রশ্নের উত্তরে খন্দকার আল মঈন বলেন, আমরা দেখেছি, হেলেনা জাহাঙ্গীর বিভিন্ন ব্যক্তির সঙ্গে তোলা ছবি ব্যবহার করতেন। এসব ছবি তিনি নিজের উদ্দেশ্য বাস্তবায়নে এবং বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণার জন্য ব্যবহার করতেন। আপনারা যা বলেছেন, তা এ ধরনের প্রতারণার অংশ কি না তা গোয়েন্দাসহ বিভিন্ন সংস্থা খতিয়ে দেখছে। 

    তিনি বলেন, আইপি টিভির নামে জয়যাত্রা স্যাটেলাইট টিভি পরিচালনা করে আসছিল। স্যাটেলাইট টিভি সম্প্রচারের সব যন্ত্রপাতি সেখানে ছিল। হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা টেলিভিশনে বিভিন্ন সময় বিভিন্ন জনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিয়ে আসতেন। বিশেষ করে সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরই হাজির করতেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ