ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • উজিরপুরে গভীর রাতে ডেকে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

    উজিরপুরে গভীর রাতে ডেকে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরে সপ্তম  শ্রেণির এক ছাত্রীকে গভীর রাতে ফোন করে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।  সোমবার (২ আগষ্ট ) উপজেলার গড়িয়া গ্রামের ইসলাম রাঢ়ীর বাড়িতে এ ঘটনা ঘটে । ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন  উজিরপুর মডেল থানার অফিসার ইনর্চাজ আলী আর্শাদ । 

    তিনি বলেন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।  ভ‚ক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঐ উপজেলার জামাল ঘরামীর ছেলে ২ সন্তানের জনক জসিম ঘরামী মোবাইল ফোনে একই গ্রামে বসবাসরত  স্কুল ছাত্রীর সাথে ৪মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ।  এ সুযোগ নিয়ে সোমবার রাত ২টার দিকে প্রেমিকাকে বিয়ের কথা বলে ফোন করে ঘর থেকে বের করে জসিম তার বন্ধু ইসলাম রাঢ়ীর বাসায় নিয়ে যায় । 

    পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ঐ ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে। সকাল বেলা  ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ছাত্রীকে ফেলে জসিম বন্ধু ইসলামকে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে জানায় । এদিকে জানা গেছে  জসিম বিবাহিত । তার ১ ছেলে ও এক মেয়ে রয়েছে।  

    আশ্রয়দাতা ইসলাম রাড়ীর স্ত্রী কুলসুম বেগম জানান, রাতে তারা এসে স্বামী-স্ত্রীর কথা বলে আমিাদের ঘটে আশ্রয় নেয়। এরপর আমি ও আমার স্বামী একই বিছানায় ছিলাম। তারা দু’জন অন্যরুমে ছিল। এর বেশি কিছু আমার জানা নেই। 

     উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ