ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • ২৯ মরদেহ দাফন করা টিটু এবার করোনায় আক্রান্ত

    ২৯ মরদেহ দাফন করা টিটু এবার করোনায় আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২৯ মরদেহ দাফন করা কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (০৪ আগস্ট) দুপুরে টিটু নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 

    করোনা সংক্রমণের পর গত বছর এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের মরদেহ দাফন বা সৎকার নিয়ে ভীতির সৃষ্টি হয়েছিল। ভয়ে স্বজন ও প্রতিবেশীরা অনেকেই করোনায় মৃতদের মরদেহ দাফনে এগিয়ে আসেননি। এমন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে মরদেহ দাফন বা সৎকারে এগিয়ে আসেন কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু। সহযোগীদের নিয়ে গঠন করেন ‘মানবিক টিম’।

    মরদেহ দাফন ছাড়াও করোনায় আক্রান্ত শতাধিক রোগীকে ওষুধসহ খাদ্য সহায়তা প্রদান করেছেন তিনি। সমাজের বিত্তবানদের এসব মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান আলাবক্স তাহের টিটু।

    আলাবক্স তাহের টিটু  বলেন, মঙ্গলবার করোনা আক্রান্ত রোগীর জানাজা পড়ে আসার পর থেকে শরীরটা কেমন জানি লাগছিল। আজ সকালে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ফলাফল পজিটিভ আসছে। 

    তিনি আরও বলেন, আমি আক্রান্ত হয়েছি বলে কোনো কাজ বন্ধ থাকবে না। সব কার্যক্রম আগের মতোই স্বাভাবিকভাবে চলবে। আমার টিম সক্রিয় থাকবে, আমার ফোন চালু থাকবে। টিমের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। করোনায় আক্রান্ত হয়ে যে কেউ মারা গেলে আমার সাথে যোগাযোগ করলে আমি দাফন, কাফন, সৎকারের ব্যবস্থা করব।

    টিমের সদস্য উত্তর সুন্দলপুরের ইমাম মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, কোথাও করোনা আক্রান্ত হয়ে মারা গেলে আমরা তাদের দাফনে থাকব। আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাব। আমাদের টিমের প্রধান সাবেক মেয়র আলাবক্স তাহের টিটুর সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি। 

    কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে  বলেন, আজ সকালে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় সাবেক মেয়র আলাবক্স তাহের টিটুর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ