ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালা পরিপালন করবে ইসলামী আন্দোলন ‘গুপ্ত’ সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান বরিশ‍ালে নির্বাচনী জনসভায় স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জু’র নেতৃত্বে শত শত নেতাকর্মী যোগ দেন  বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে মালামাল পুড়ে ছাই ক্ষমতায় গেলে আর কোনো ফেলানিকে কাঁটাতারে ঝুলে থাকতে হবে না যে দলের নেতা মা-বোনদের সম্মান করে না, তারা কখনো বেহেশতে যেতে পারবে? এক নজরে দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে সহিংসতার চিত্র ‘শিশুটিকে গরম খুন্তির সেঁকা দেওয়া হতো’, স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে মহিমান্বিত রজনী পবিত্র শব-ই বরাত ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো ৫০ টাকা
  • দুই গুরুতর অভিযোগে পরীমনির বাসায় অভিযান 

    দুই গুরুতর অভিযোগে পরীমনির বাসায় অভিযান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চলছে। বুধবার বিকাল থেকে র‌্যাব ও পুলিশের সদস্যরা বনানীতে আলোচিত এই নায়িকার বাসায় অভিযান শুরু করেন।


    সূত্রে জানা গেছে, নায়িকা পরীমনি ও তার পরিচিত কয়েক জনের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলের অভিযোগ পাওয়া গেছে। সেই অভিযোগের ভিত্তিতেই এ অভিযান। তবে পরীমনির বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি র‌্যাব।

    এদিন বিকাল থেকে র‌্যাব ও পুলিশের সদস্যরা বনানীতে আলোচিত এই নায়িকার বাসার সামনে অবস্থান নেন। এরপর র‌্যাবের কয়েকজন সদস্য পরীমনির বাসায় যান। র‌্যাব পরিচয় দিলেও পরীমনি দরজা খুলেননি। 

    পরে র‌্যাবের অভিযান টের পেয়ে ফেসবুক লাইভে আসেন এই অভিনেত্রী। তিনি অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।     

    তিনি আরও অভিযোগ করেন, তার বাড়ির মেইনগেট ভেঙে ভেতরে প্রবেশ করেছে। তিনি দাবি করেন, পুলিশ পরিচয়ে তারা হামলা চালাচ্ছে। তবে কোন থানা থেকে আসছে তারা তা বলছে না।

    তবে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে পরীমনির বাসায় ভাঙচুরের কোনো আলামত পাওয়া যায়নি। 

    গত জুন মাসে রাজধানীর একটি ক্লাবে পরীমণিকে হেনস্তা করার অভিযোগ ওঠে নাসির ইউ আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে। সে অভিযোগও তিনি ফেসবুক লাইভে এসে জানান। এরপর তা আমলে নেয় প্রশাসন। পরবর্তী সময়ে পরীর মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। যদিও প্রধান অভিযুক্ত নাসির গ্রেফতারের কয়েক দিন পরই জামিনে মুক্তি পেয়ে যান। 

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ