ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • করোনায় শেবাচিমের নার্সিং সুপারভাইজারসহ তিন জনের মৃত্যু

    করোনায় শেবাচিমের নার্সিং সুপারভাইজারসহ তিন জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগরীসহ জেলার করোনা ভাইরাসে আক্রান্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজারসহ তিন জনের মৃত্যু হয়েছে। একই সময় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিনজন।

    সোমবার (১২ এপ্রিল) সকাল থেকে রাত ৮টার মধ্যে ওই ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময় বরিশাল সিটিসহ জেলার ১০টি উপজেলায় নতুন করে আরও ৪৫ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এদের মধ্যে এন্টিজেন টেস্টে ৮ জন এবং বাকিরা শেবামেক এর পিসিআর ল্যাবে শনাক্ত হয়েছেন।

    অপরদিকে, শেবাচিম হাসপাতাল সূত্র জানিয়েছে, ‘করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তারা সবাই শেবাচিমের করোনা ওয়ার্ড এবং আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    এদের মধ্যে মাসুমা খানম (৫৯) নামের একজন নার্সিং সুপারভাইজার রয়েছেন। তিনি শেবাচিম হাসপাতালেই কর্মরত ছিলেন। গত ২৭ মার্চ তার করোনা পজেটিভ হলে পরদিন ২৮ মার্চ তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল তার মৃত্যু হয়।

    একই দিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া বাকি দুজন হলেন ঝালকাঠির উত্তম কুমার (৫০) ও মাদারীপুরের ৮০ বছরের বৃদ্ধা হালিমা খাতুন।

    এদিকে, ১২ এপ্রিল নতুন করে আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছেন তাদের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৩৩ জন, বরিশাল সদর উপজেলায় একজন, মেহেন্দিগঞ্জ উপজেলায় দুজন, মুলাদী উপজেলায় তিনজন ও বাবুগঞ্জ উপজেলায় ছয় জন।

    এ নিয়ে বরিশাল জেলায় এখন পর্যন্ত মোট ৫ হাজার ৭৯৫ জন আক্রান্ত সনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ২৫ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৬ জন। সোমবার সুস্থ হয়েছেন ১৩ জন।

    নতুন করে আক্রান্ত সনাক্ত হওয়াদের মধ্যে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন মাত্র তিনজন। বাকি ৪২ জন নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ