ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • র‌্যাব সদস্যদের দেখে ফেসবুক লাইভে ডাকাত বলে অপপ্রচার চালান পরীমনি

    র‌্যাব সদস্যদের দেখে ফেসবুক লাইভে ডাকাত বলে অপপ্রচার চালান পরীমনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির বাসায় অভিযান পরিচালনা করেছে র‌্যাব। বুধবার বিকালে রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযানে যান র‌্যাব ও পুলিশ সদস্যরা।অভিযানে অংশ নেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও।


    র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন পরীমনি। এ সময় র‌্যাবের পক্ষ থেকে পরীমনিকে তার বাসায় অভিযানের কথা জানানো হয়।কিন্তু তিনি লাইভে এসে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালানো শুরু করেন। 

    লাইভে পরী বলেন, আমি ঘুমাইতেছিলাম। বাসার নিচে মেইনগেটে সব ভাঙচুর করে তারা ওপরে চলে আসছে। এখন বাসার গেট ভাংচুরের চেষ্টা করছে। বারবার কলিং বেল বাজাচ্ছে। পুলিশসহ কেউ শুনছে না, আমি সবাইকে ফোন করলাম, কেউ আসছে না। মরে গেলে আসবেন ভাই?

    তিনি বলেন, আমার মনে হচ্ছে এরা ডাকাত। একেক জনের একেক রকমের চেহারা। এরা যদি ডাকাত হয় কী করবেন? আমি এটার ভয় করছিলাম। আমি আজ লাইভ কাটব না। এখানে থানা থেকে আসতে কতক্ষণ লাগে? মানুষ কি মরে যাবে? তারা নাকি কেউ জানে না, কোন থানা থেকে আসছে, সিআইডি না র‌্যাব কেউ কিছু বলতে পারছে না।

    পরীমনি আরও বলেন, আমি ডিবি অফিসে ফোন করলাম, হারুন ভাই বললেন, আমাদের এখান থেকে কেউ যায়নি। তোমার দরজা খোলার দরকার নেই। আমরা আসছি। আমি বুঝতেছি না আমি মরে গেলে আসবেন? আমি তো হার্ট আট্যাক করব। ব্রেনস্ট্রোক করে মরে যাব। এটা একদম টর্চার।

    লাইভে থেকে আলোচিত এই চিত্রনায়িকা কারো একজনের সঙ্গে ফোনে কথা বলেন। তখন তাকে বলতে শোনা যায়, আমি মরে যাব। আর পৃথিবী দেখবে না! আমি লাইভ কাটব না। আমি দেখিয়ে মরব। আমার সঙ্গে কেউ কিছু করে পার পাবে না। আর মেরে ফেললে তো কোনো কিছু করার নেই।

    র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার (পরীমনি) বাসায় অভিযান চালানো হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ