ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালা পরিপালন করবে ইসলামী আন্দোলন ‘গুপ্ত’ সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান বরিশ‍ালে নির্বাচনী জনসভায় স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জু’র নেতৃত্বে শত শত নেতাকর্মী যোগ দেন  বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে মালামাল পুড়ে ছাই ক্ষমতায় গেলে আর কোনো ফেলানিকে কাঁটাতারে ঝুলে থাকতে হবে না যে দলের নেতা মা-বোনদের সম্মান করে না, তারা কখনো বেহেশতে যেতে পারবে? এক নজরে দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে সহিংসতার চিত্র ‘শিশুটিকে গরম খুন্তির সেঁকা দেওয়া হতো’, স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে মহিমান্বিত রজনী পবিত্র শব-ই বরাত ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো ৫০ টাকা
  • করোনা রোগীর সবকিছু আলাদা করে দেওয়ায় 'আত্মহত্যা'

    করোনা রোগীর সবকিছু আলাদা করে দেওয়ায় 'আত্মহত্যা'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরে খাবারের জিনিসপত্র ও ঘর আলাদা করে দেওয়ায় হাবিবুর রহমান (৪৮) নামে এক করোনা আক্রান্ত রোগী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। 


    মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানান পরিবারের সদস্যরা। নিহত হাবিবুর ওই গ্রামের হাজি জাবেদ আলীর ছেলে। 

    সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম বলেন, হাবিবুর রহমান গত ৩১ জুলাই করোনা পজিটিভ হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। তার খাবারের জিনিসপত্র ও ঘর আলাদা করে দেওয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবার থেকে জানতে পেরেছি।

    মৃত হাবিবুর রহমানের ভাই জিয়াউর রহমান জানান, তার বড়ভাই গত ৩১ জুলাই করোনা পজিটিভ হয়ে বাড়িতে ছিলেন। ভোরে তিনি আত্মহত্যা করেছেন।

    যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ জানান, হাবিবুর রহমান মঙ্গলবার রাত ৪টার দিকে মারা গেছেন। তিনি ছিলেন করোনা পজিটিভ। তার গলায় দড়ির দাগ রয়েছে।

    কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম জানিয়েছেন, করোনা আক্রান্ত হাবিবুর গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেছেন। তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ