ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ভোলায় জেলে পুনর্বাসনের ৫০০ কেজি সরকারি চাল জব্দ

    ভোলায় জেলে পুনর্বাসনের ৫০০ কেজি সরকারি চাল জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ বাজারে সবুজ ট্রেডার্স নামে একটি চালের আড়ৎ থেকে ৫০০ কেজি (১০ বস্তা) জেলে পুনর্বাসনের সরকারি চাল জব্দ করা হয়েছে।

    বুধবার (০৪ আগস্ট) বিকেলে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের নির্দেশে শশীভূষণ থানা পুলিশ এসব চাল জব্দ করে। পরে শশীভূষণ থানা খাদ্যগুদাম কর্মকর্তা কমল দের কাছে চালগুলো হস্তান্তর করা হয়।


    শশীভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

    দোকান মালিক জসিম উদ্দিন জানান, তিনি এওয়াজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মো. মঞ্জুর নামে এক ব্যক্তির কাছ থেকে গত বুধবার সকালে ৩৮ টাকা কেজি দরে ৫০০ কেজি (১০ বস্তা) জেলে চাল কিনেছেন। অভিযুক্ত মো. মঞ্জু এওয়াজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সদস্য।

    চাল বিক্রির কথা স্বীকার করে মঞ্জু বলেন, তিনি দলীয় স্থানীয় নেতাকর্মী এবং জেলেদের পাওয়া চালগুলো তাদের কাছ থেকে ক্রয় করে জসিমের কাছে বিক্রি করেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক জেলে জানান, ৩০ কেজির জায়গায় তাদেরকে ২৫ কেজি করে চাল দিয়ে উদ্ধৃত্ত চাল চেয়ারম্যান মাহবুব আলম খোকন মঞ্জুর মাধ্যমে চালের আড়ৎদার জসিমেরে কাছে বিক্রি করেন।

    অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মাহাবুব আলম খোকন বলেন, ৩০ কেজি করেই চাল দেয়া হয়েছে। আমি কোনো অনিয়ম করিনি।

     
    তবে এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান জানান, গোপন সংবাদে খবর পেয়ে চালগুলো জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ