ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • বরিশাল বিভাগে টিকা নিলেন আরও ৯৮১ জন

    বরিশাল বিভাগে টিকা নিলেন আরও ৯৮১ জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন আরও ৯৮১ জন। আর ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৩৯ হাজার ৮৪৩ জন। তাদের মধ্যে পুরুষ ২২ হাজার ৭৫৯ ও নারী ১৭ হাজার ৮৪ জন।

    এছাড়া টিকা নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ রিপোর্ট করেছেন একজন। একই সময়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১০ জন।


    এ নিয়ে দেশে মোট টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৫২ হাজার ৬৩৪ জন। তাদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ৮৬ হাজার ৩৫৩ ও নারী ২০ লাখ ৬৬ হাজার ২৮১ জন।

    টিকা নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ রিপোর্ট করেছেন মোট ৯৩৭ জন। টিকাগ্রহণের জন্য এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৬৮ লাখ ৮৪ হাজার ৮২৮ জন।

    শনিবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১১ হাজার ৭৮৪ জন, ময়মনসিংহ বিভাগে তিন হাজার ৪০৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯ হাজার ৮৪০ জন, রাজশাহীতে পাঁচ হাজার ২১৩ জন, রংপুর বিভাগে চার হাজার ৬০০ জন, খুলনা বিভাগে দুই হাজার ৩১১ জন, বরিশাল বিভাগে ৯৮১ জন এবং সিলেট বিভাগে এক হাজার ৭১১ জন টিকা নেন।


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ