ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • সাবেক অর্থমন্ত্রী মুহিতের অবস্থা উন্নতির দিকে

    সাবেক অর্থমন্ত্রী মুহিতের অবস্থা উন্নতির দিকে
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। গত রাতে তার ভালো ঘুম হয়েছে। ঘুম থেকে উঠে তিনি হাঁটাচলাও করেছেন।

    এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল মাল আবদুল মুহিতের অক্সিজেন স্যাচুরেশন ৯৭। হাসপাতালে তিনি নিয়মিত সংবাদপত্র পাঠ করছেন। আজও (বৃহস্পতিবার) তিনি সকালে নির্ধারিত সময়ে সংবাদপত্র পাঠ করেন চেয়ারে বসে। তবে তার সুগার লেভেল উচ্চমাত্রায় রয়েছে। সকাল ৯টার দিকে তার রক্তচাপ কিছুটা নিম্নমুখী ছিল (১১০/৭৫)।


    এসব তথ্য নিশ্চিত করেন তার ভাগনি-জামাই ড. আহমদ আল কবীর। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেল ৪টায়  বলেন, আবুল মাল আবদুল মুহিত আগের চেয়ে অনেক ভালো আছেন। আমি ও আমার পরিবারের সদস্যরা সবসময়ই তার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছি।  

    উল্লেখ্য, গত ২৪ জুলাই ৮৭ বছর বয়সী সাবেক অর্থমন্ত্রীর আবুল মাল আবদুল মুহিতের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে রাজধানীর বনানীর বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। এই অবস্থায় ২৮ জুলাই বিকেলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। আবদুল মুহিত করোনা টিকার দুটি ডোজই নিয়েছিলেন।

    আবুল মাল আবদুল মুহিত ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পর রাজনীতি থেকে অবসর নেন। তিনি এ পর্যন্ত ১২টি বাজেট উপস্থাপন করেন, এর মধ্যে ১০টি আওয়ামী লীগ সরকারের আমলে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ