ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে হকার্স মার্কেটের উদ্বোধন বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন
  • থানায় গলায় ফাঁস দিলেন এসআই

    থানায় গলায় ফাঁস দিলেন এসআই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    গোপালগঞ্জের কাশিয়ানী থানা কোয়ার্টারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রোকোনুজ্জামান (২৫) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে কাশিয়ানী থানা কোয়ার্টারের সিঁড়ির রেলিংয়ের রডের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

    নিহত রোকনুজ্জামানের বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার দিঘলহাট গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

    কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, মঙ্গলবার ভোরে রোকনুজ্জামানের সহকর্মী এসআই নুরুল আনোয়ার নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে কোয়ার্টারের সিঁড়ির রেলিংয়ের রডের সাথে লাশ ঝুলতে দেখেন। পরে বিষয়টি তিনি সবাইকে জানান। লাশ উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    তিনি আরো জানান, নিহত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ