ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালা পরিপালন করবে ইসলামী আন্দোলন ‘গুপ্ত’ সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান বরিশ‍ালে নির্বাচনী জনসভায় স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জু’র নেতৃত্বে শত শত নেতাকর্মী যোগ দেন  বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে মালামাল পুড়ে ছাই ক্ষমতায় গেলে আর কোনো ফেলানিকে কাঁটাতারে ঝুলে থাকতে হবে না যে দলের নেতা মা-বোনদের সম্মান করে না, তারা কখনো বেহেশতে যেতে পারবে? এক নজরে দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে সহিংসতার চিত্র ‘শিশুটিকে গরম খুন্তির সেঁকা দেওয়া হতো’, স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে মহিমান্বিত রজনী পবিত্র শব-ই বরাত ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো ৫০ টাকা
  • ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

    ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী (পুর) তানভীর আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।

    বৃহস্পতিবার (৫ আগস্ট) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দফতর আদেশে নির্বাহী প্রকৌশলী তানভীর আহমদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।


    ওই দফতর আদেশে বলা হয়, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাসিরাবাদ, দক্ষিণগাঁও, ডেমরা ও মান্ডা এলাকার সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ৭৫ নং ওয়ার্ডে লায়নহাটি সড়কে আবেদ মাস্টারের বাড়ি সংলগ্ন দেব দোলাইখালের উপর সেতু নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার আগেই ঠিকাদারকে সমুদয় বিল পরিশোধ করা হয়েছে। 

    এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ওই প্রকল্পের প্রকল্প পরিচালক এবং প্রকৌশল বিভাগ অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী (পুর) তানভীর আহমদকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪ (ক), (খ), (ঘ) ও (ঙ) মতে যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা ও চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে চাকরি বিধিমালার বিধি ৫৫ (১) মতে, চাকরি থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’

    অফিস আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ