ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • আমতলীতে করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা

    আমতলীতে করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমানের সার্বিক সহোযোগিতায় করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করছে উপজেলা ছাত্রলীগ। 

    তারই ধারাবাহিকতায় করোনা রোগীদের বিনামূল্যে পরিবহন সেবা, অক্সিজেন সেবা ও মৃত ব্যাক্তি দের দাফন কাফন ও সৎকারের জন্য ইসফাক আহাম্মেদ ত্বোহা ও রাহাত মৃধার নেতৃত্বে একটি ইউনিট চালু করে এই ইউনিটের কার্যক্রমের উদ্ধোধনী অনুষ্ঠান ও ভলান্টিয়ারদের সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান পালিত হয় । 

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  আমতলী উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগ এর সভাপতি মো.  মজিবর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  পৌরসভার ৪ নং ওর্য়াড কাউন্সিলর ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি  রিয়াজ উদ্দিন মৃধা,আমতলী সাংবাদিক ক্লাবের সহ- সভাপতি মো. তোফাজ্জেল হোসেন  তপু, পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. নিয়াজ মোর্শেদ ইমন । 

    অনুষ্ঠান  পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সবুজ। সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব মাহাবুবুল ইসলাম । জরুরী  প্রয়োজনে  মোবাইল ঃ ত্বোহা  ০১৩১৯৬০০৫৪১ রাহাত -০১৭৮২৬৭২২৫৫ । 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ