ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • ‘জিসানের গরুর ব্যবসার আড়ালে চলত পিয়াসার মাদক কারবার’

    ‘জিসানের গরুর ব্যবসার আড়ালে চলত পিয়াসার মাদক কারবার’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সহযোগী জিসানের গরুর ব্যবসার আড়ালে মডেল পিয়াসা ও মিশু মাদকের কারবার করতেন বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু।

    শুক্রবার (৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে পিয়াসার রিমান্ড শুনানির সময় তিনি এ দাবি করেন।

    বিচারকের অনুমতি নিয়ে এ দাবির বিপরীতে পিয়াসা বলেন, আমার বাবা ব্যারিস্টারি পড়াশোনা করেছেন। আমি নিজেও ২০২১ সাল পর্যন্ত চাকরি করেছি। এশিয়ান টিভিতে চাকরি করেছি। আমি মাদকের সঙ্গে জড়িত নই। জিসান ও মিশু আমার বন্ধু। জিসানের স্ত্রীর সঙ্গে আমার ভালো বন্ধুত্ব। আমি গরুর ব্যবসা করতে যাব কেন? 

    পিয়াসা আরও বলেন, স্যার, একটি বিষয় বলে রাখি। আপন জুয়েলার্সের ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমি বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন বক্তব্য দিয়েছি। তারপর থেকেই আমাকে বিভিন্ন হুমকির মুখে পড়তে হচ্ছে। হঠাৎ করে একদিন রাতে আমার বাসায় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। পরে বলা হয় আমার বাসায় নাকি ৬৭ পিস ইয়াবা পাওয়া গিয়েছে। আমি ইয়াবার সঙ্গে জড়িত নই।

    এদিন আসামিপক্ষের আইনজীবী জামিল সিদ্দিক বাপ্পি রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী পৃথক তিন মামলায় পিয়াসার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার পিয়াসার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  

    রোববার রাতে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল বারিধারায় পিয়াসার বাসায় অভিযান চালায়। এ সময় তার ঘরে টেবিল থেকে চার প্যাকেট ইয়াবা জব্দ করা হয়। তার রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ফ্রিজে পাওয়া যায় সিসা তৈরির কাঁচামাল।  পরে তার দুই সহযোগী মিশু ও জিসানকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ