ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • র‌্যাব-৮‘র অভিযানে রাজাপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-৮‘র অভিযানে রাজাপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠী জেলার রাজাপুরে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন র‌্যাব-৮। 

    সোমবার  (১২ এপ্রিল) রাত ৭ টায় উপজেলার চরইন্দ্রপাশা ধানসিরি নদীর ইন্দ্রপাশা ব্রিজের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত শাওন হোসেন হাওলাদার (২৩), ইন্দ্রপাশা গ্রামের চাঁন মিয়ার ছেলে।
    মঙ্গলবার ( ১৩ এপ্রিল ) বরিশাল র‌্যাব ৮’র সদর দপ্তর থেকে পাঠানো ই-মেল বাতায়র্  তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে ।  

    র‌্যাব জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল জানতে পারে রাজাপুরের  
    চরইন্দ্রপাশা ধানসিরি নদীর ইন্দ্রপাশা ব্রিজের উপর মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে । 
    এমন সংবাদের ভিওিতে সেখানে অভিযান চালালে শাওন হোসেন হাওলাদার পালানোর চেষ্টা করলে  তাকে র‌্যাব সদস্যরা আটক করে ফেলে । 

    এসময় তার কাছ থেকে ৯৫ (পঁচানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৬০০ (ছয় শত) টাকা উদ্ধার করা হয়।

    এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মোঃ এনামুল হক বাদী হয়ে রাজাপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ